সংবাদ সম্মেলনে রিজভী

খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় নিচ্ছে না সরকার

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানো জরুরি। কিন্তু বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে বারবার দাবি জানানো হলেও সরকার রহস্যজনকভাবে নীরব থাকছে।’ গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘খালেদা জিয়া শারীরিক নানা সমস্যা নিয়ে চলতি বছরের ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানিয়ে তার চিকিৎসকরা বলেছেন, তাকে বাঁচাতে দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো প্রয়োজন।