ইউপি নির্বাচন

আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

ষষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের আবেদনপত্র সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ২৫ ডিসেম্বর শনিবার (সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা) পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে। সংশ্লিষ্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ২৫ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।