দুর্নীতির অভিযোগ

তিতাসের সাবেক ব্যবস্থাপক মহিদুরের বিরুদ্ধে মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মতিঝিল শাখার সাবেক ব্যবস্থাপক মহিদুর রহমান ও তার স্ত্রী সাফিয়া সাহানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশনের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার বাদী হয়ে মামলাটি করেন। এর আগে কমিশনের নিয়মিত বৈঠকে মামলাটির অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আরিফ সাদেক।