চট্টগ্রামের হাটহাজারীতে হাফেজ আব্দুল করিম শাহ (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১১ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত শিক্ষক কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা।
অভিযুক্ত শিক্ষকের সহকর্মী মুরশেদ আলম বলেন, ভিকটিমের মা ঘটনাটি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানো পর অভিযুক্ত শিক্ষক কৌশলে পালিয়ে যায়। তিনি দীর্ঘদিন ধরে এই অনৈতিক কাজটি করে আসছেন বলে ভিকটিমের মা জানায়। তবে কেউ এত দিন মুখ না খোলায় তা ধামাচাপা পড়ে ছিল।
সংবাদ পেয়ে থানার সেকেন্ড অফিসার মুকিত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ভিকটিমের পরিবারকে মামলা করতে বলা হয়েছে। মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলমকে জানানো হলে তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।