ঢাকায় জাপানকে হারিয়ে কোরিয়ার শিরোপা উৎসব

ভারত-পাকিস্তানকে বিদায় করে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির ফাইনালে উঠেছিল জাপান ও দক্ষিণ কোরিয়া। শিরোপার লড়াইয়ে শেষ হাসি কোরিয়ার। মর্যাদার এই আসরে এটিই তাদের প্রথম শিরোপা।

ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার পেনাল্টি শুট আউটে জাপানকে ৪-২ গোলে হারায় দক্ষিণ কোরিয়া। দুই দলের নির্ধারিত চার কোয়ার্টারের খেলা ৩-৩ সমতায় শেষ হয়েছিল।

শুটআউটে কোরিয়ার পক্ষে গোল করেছেন লী জুং জুন, জি ও চিওন, ওয়াং তায়েল ও লী হায়ে সিউং। জাপানের গোল করেন ওকা রায়োমা ও সারেন তানাকা। রাইকি ফুজিশিমা ও কোসেই কাওয়াবের প্রচেষ্টার রুখে দিয়ে ম্যাচের নায়ক হয়ে রয়েছেন কোরিয়া গোলরক্ষক কিম জা ইয়োন।