টাঙ্গাইলের মির্জাপুরে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় ছয় ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. জহিরুল হক।
বহিষ্কৃতরা হলেন মো. বাদশা মিয়া, আবু হেনা মোস্তফা কামাল ময়নাল, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, হেলাল দেওয়ান, লাল মিয়া ও শামসুল আলম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ বলেন, দলীয় নির্দেশনা অমান্য করে দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনে প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ওই ছয়জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।