রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে তারিকুজ্জামান মুকুল (৪৫) নামের হাইকোর্ট বিভাগের এক প্রশাসনিক কর্মকর্তা মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত মুকুলের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর। তিনি দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাস করতেন।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়া মোহনগঞ্জ এক্সপ্রেসের নিচে পড়েন মুকুল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তিনি কমলাপুর রেলস্টেশন এলাকায় এসেছিলেন তা জানা যায়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।