রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় আহত ডিএমপিতে কর্মরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা সাবেক বিজিবি সদস্য মনোরঞ্জন হাজংয়ের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দপ্তরে অনুদান হিসেবে ৮ লাখ ৪২ হাজার ২০০ টাকা মহুয়ার হাতে তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।