নতুন ধরন ওমিক্রনের আঘাতে ইউরোপ ও আমেরিকায় করোনা আবারও বাড়বাড়ন্ত অবস্থায় রয়েছে। এর মাঝে বিশ্বে একদিনে সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে বৃহস্পতিবার।
পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের দেওয়ার তথ্য মতে, এ দিন সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৯ লাখ ৭৯ হাজার ৯০৯ জন মানুষ। এর আগের সর্বোচ্চ সংক্রমণ পাওয়া যায় চলতি বছরের ২৯ এপ্রিল, ৯ লাখ ৪ হাজার ৯১ জন।
২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে কভিড-১৯ চিহ্নিত হয়। পরের বছরের জানুয়ারি থেকে ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ার খবর মেলে।
পরিসংখ্যান ভিত্তিক সাইটটি শুক্রবার বিকেলে নাগাদ জানায়, এ পর্যন্ত ২৭ কোটি ৮৫ হাজার ৮৮ হাজার ৪৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৪ লাখ ২ হাজার ৫৫৭ জন ও সুস্থ হয়েছে ২৪ কোটি ৯৩ লাখ ৫৬ হাজার ৫৭০ জন।
ওয়ার্ল্ডোমিটারের তালিকায় আক্রান্তের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয়েছে ৫ কোটি ২৭ হাজার ৮৮ হাজার ৮৫১ জন, মারা গেছে ৮ লাখ ৩৪ হাজার ৪৫৫ জন মানুষ।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় স্থানে রয়েছে ভারত, যথাক্রমে ৩ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৬৫৭ জন ও ৪ লাখ ৭৯ হাজার ১৩৩ জন।
ব্রাজিলের করোনায় আক্রান্ত হয়েছে ২ কোটি ২২ লাখ ২৬ হাজার ৫৭৩ জন, মারা গেছেন ৬ কোটি ১৮ হাজার ২২৮ জন।
চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে ১ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ২৬২ জন আক্রান্তের বিপরীতে মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৭২০ জন। রাশিয়া আক্রান্ত ও মৃত যথাক্রমে ১ কোটি ৩ লাখ ৪৩ হাজার ৩৫৩ ও ৩ লাখ ২ হাজার ২৬৯ জন।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছে ২৮ হাজার ৫৪ জন।