ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোকবার্তায় শুক্রবার রাষ্ট্রপ্রধান নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি হামিদ আহতদের আশু আরোগ্য কামনা করেন।
ঢাকা থেকে বরগুনাগামী ‘এমভি অভিযান-১০’ ঝালকাঠি সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ইঞ্জিনে আগুন ধরে ৩৯ জনের প্রাণহানি এবং ৭০ জনের বেশি দগ্ধ হন।