স্বাস্থ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) নতুন কমিটির (দ্বিবার্ষিক) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক মাইনুল হাসান সোহেল। গতকাল শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহসভাপতি পদে লাবণী গুহ রায় (বৈশাখী টেলিভিশন) ও সেবিকা দেবনাথ (দৈনিক ভোরের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক দিনার সুলতানা (বাংলাদেশ টেলিভিশন), অর্থ সম্পাদক বায়েজিদ মুন্সি (ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক মাহমুদ কমল (মাছরাঙা টেলিভিশন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক তাওছিয়া তাজমিম (বিজনেস স্ট্যান্ডার্ড) নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন তৌফিক মারুফ (ডেইলি টাইমস অব বাংলাদেশ), শিশির মোড়ল (দৈনিক প্রথম আলো), জান্নাতুল বাকেয়া কেকা (চ্যানেল আই), আয়নাল হোসেন (আজকের পত্রিকা), ফরিদ উদ্দিন (দৈনিক মানবজমিন), জাকিয়া আহমেদ (বাংলা ট্রিবিউন) ও হাসান মিসবাহ (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন)।