মহিলা বিষয়ক অধিদপ্তরে ৫০৪ জনকে নিয়োগ

মহিলা বিষয়ক অধিদপ্তরের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ০৩টি পদে মোট ৫০৪ জনকে নিয়োগ দেবে।

পদের নাম: ডে-কেয়ার ইনচার্জ- ২৭টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ অথবা এসএসসি পাশ এবং শিশুযত্ন কর্মসূচি এবং নার্সিং-এ অভিজ্ঞতাসম্পন্ন।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৬০টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক- ৪১৭টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২২ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dwa.teletalk.com.bd  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।