পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

দ্বিতীয় অধ্যায় : ব্রিটিশ শাসন

শূন্যস্থান পূরণ

(গত সংখ্যার পর)

১০. সিপাহী বিদ্রোহে মোট থথথ ভারতীয় সিপাহী ছিল।

উত্তর : তিন লাখ

১১. সিপাহী বিদ্রোহে ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের থথথ বিশৃঙ্খলা তৈরি হয়েছিল।

উত্তর : সামাজিক

১২. বিশ শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে থথথ  চলতে থাকে।

উত্তর : আন্দোলন

১৩. শিক্ষার প্রসার এবং নবজাগরণের ফলে থথথ চেতনা বিস্তার লাভ করে।

উত্তর : দেশপ্রেমের

১৪. থথথ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে।

উত্তর : ১৮৮৫

১৫. তিতুমীর নারকেলবাড়িয়ায় থথথ নির্মাণ করেন।

উত্তর : বাঁশের কেল্লা

১৬. সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন থথথ ।

উত্তর : মঙ্গল পাণ্ডে

১৭. ঊনিশ শতকে বাংলায় থথথ ঘটে।

উত্তর : নবজাগরণ

১৮. সিরাজ-উদ-দৌলা থথথ সালে নবাব হন।

উত্তর : ১৭৫৬ সালে

১৯. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ ইংরেজি থথথ সালে হয়েছিল।

উত্তর : ১৭৭০

২০. পলাশীর যুদ্ধ থথথ সালে হয়েছিল।

উত্তর : ১৭৫৭

২১. সিরাজ-উদ-দৌলা থথথ বছর বয়সে বাংলার নবাব হন।

উত্তর : ২২

২২. বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন থথথ।

উত্তর : সিরাজ-উদ-দৌলা

২৩. বিদ্রোহ ঘটে থথথ সালে।

উত্তর : ১৮৫৭