কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল শনিবার প্রকল্পটির নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ ও পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকারভিত্তিক প্রকল্প হিসেবে এটি বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কর্র্তৃক বাস্তবায়ন করা হচ্ছে।
জলবায়ু উদ্বাস্তু ও বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন ৩ হাজার ৮০৮টি পরিবারের পুনর্বাসনসহ এই জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে আয়ের পথ উন্মুক্ত করতে এই প্রকল্প নির্মাণ করা হচ্ছে।