ভুঞাপু‌রে জাল ভোট দেওয়ার অভিযোগে বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন

টাঙ্গাইলের ভুঞাপু‌রে জাল ভোটসহ অনিয়মের অভিযোগ এনে এক বিদ্রোহী প্রার্থী ভোট বর্জন ক‌রে‌ছেন। 

র‌বিবার দুপু‌রে উপ‌জেলার গো‌বিন্দাসী ইউনিয়নে আওয়ামী লী‌গের বি‌দ্রোহী প্রার্থী আনারস প্রতী‌কের আমিনুল ইসলাম আমিন ভোট বর্জনের ঘোষণা দেন।

এই ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচন কর‌ছেন ইউনিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক দুলাল হো‌সেন চকদার।

এ সময় তি‌নি সাংবা‌দিক‌দের ব‌লেন, নির্বাচ‌নে সকা‌লের দি‌কে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হ‌লেও প‌রে পরা‌জিত হওয়ার আশঙ্কায় কে‌ন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের সহায়তায় ব‌হিরাগত‌দের নি‌য়ে জোরপূর্বক ভোট প্রদান, কেন্দ্র দখল, প্রভাব বিস্তার ক‌রে নৌকায় ভোট নেয়া হ‌চ্ছে। অনিয়মের ‌বিষ‌য়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা, ম‌্যা‌জি‌স্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী‌কে জানানো হ‌লেও কোনো ব‌্যবস্থা নেয়‌নি।

তি‌নি ব‌লেন, প্রহস‌নের নির্বাচ‌নে ভোট কারচু‌পির ঘটনায় সাধারণ ভোটাররা ক্ষুব্ধ। কে‌ন্দ্রে আনার‌স প্রতী‌কের এজেন্টদের বের ক‌রে দি‌য়ে জাল ভোট দেয়া হ‌য়ে‌ছে। ত‌বে পরবর্তীতে যা‌তে আনারস প্রতী‌কে যারা নির্বাচন ক‌রে‌ছে তা‌দের নিরাপত্তা ও তা‌দের বা‌ড়িঘর নিরাপত্তার জন‌্য প্রশাস‌নের প্রতি জোর দাবি জানাই।

উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটা‌র্নিং অফিসার নাজমা সুলতানা ব‌লেন, ওই বি‌দ্রোহী প্রার্থীর কোন লি‌খিত অভিযোগ পাইনি। অভিযোগ পে‌লে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

এ বিষয়ে বক্তব্য জান‌তে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার সা‌থে মোবাইলে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি।