পরকীয়ায় সেরা কোন দেশ, জানতে সমীক্ষা

প্রেম না পরকীয়া, এ নিয়ে তর্ক রয়েছে অনেক। তবে চিরকালই নিষিদ্ধ প্রেমের হাতছানিতে সাড়া দিয়েছেন বহু পুরুষ এবং মহিলা। কথায় আছে, প্রেমের ফাঁদ পাতা ভুবনে। কখন যে মানুষ কার প্রেমে পড়বেন, বলা মুশকিল।

প্রকাশ্যে পরকীয়া নিয়ে আলোচনা করা এখনো অনেক জায়গায় নিষিদ্ধ। তবে কয়েক বছর আগেও পরকীয়া নিয়ে কথা বলা যত অস্বস্তি তৈরি করত, এখন ততটাও করে না।

অনেকে মনে করেন, বিবাহিত সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব থেকেই পরকীয়া সম্পর্কের দিকে যায় মানুষ। মানসিক দূরত্বের পাশাপাশি শারীরিক ভাবে অপূর্ণতা থেকেও পরকীয়া সম্পর্কের দিকে ঝোঁকেন অনেকে। কারণ যাই হোক, পরকীয়াটা লুকিয়েই করতে চায় আগ্রহীরা।

কিন্তু জানেন কি পরকীয়া প্রেমে সবচেয়ে বেশি জড়িয়ে পড়েন কোন দেশের নাগরিকরা? পরকীয়ায় সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে আয়ারল্যান্ড। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি।

একটি অনলাইন ডেটিং সাইটের করাহালের চালানো একটি সমীক্ষায় এমনটাই দেখা গেছে।

সেই সমীক্ষা বলছে, আয়ারল্যান্ডের প্রতি পাঁচজন বাসিন্দার মধ্যে একজন পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। বিবাহে প্রতারণার হার এই দেশে প্রায় ২০ শতাংশ।

দ্বিতীয় স্থানে থাকা জার্মানির প্রায় ১৩ শতাংশ নাগরিক কখনো না কখনো পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। সমীক্ষায় তৃতীয় স্থানে রয়েছে কলম্বিয়ার নাম। এই দেশের পরকীয়ার হার ৮ শতাংশের কাছাকাছি।