চাকরি

বাংলাদেশ রাবার বোর্ড, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : ব্যক্তিগত কর্মকর্তা ১ জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় একাধিক

তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বেতন-ভাতা : ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)। ভাণ্ডার কর্মকর্তা ১ জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বেতন-ভাতা : ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ২ জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিদ্যা, জৈব রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান বা কৃষিবিজ্ঞানসহ বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় একাধিক

তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বেতন-ভাতা : ৯৭০০-২৩৪৯০ টাকা (গ্রেড-১৫)। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১০ জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ, ইংরেজি ২০ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রোসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। আমিন/সার্ভেয়ার ১ জন। কোনো স্বীকৃত বোর্ড থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভে) উত্তীর্ণ। বেতন-ভাতা : ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)। গাড়িচালক ৭ জন। কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ কর্র্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। যানবাহন চালনায় পারদর্শী হতে হবে। বেতন-ভাতা : ৯৩০০-২২৬৮০ টাকা (গ্রেড-১৬)। অফিস সহায়ক ১২ জন। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ উত্তীর্ণ। বেতন-ভাতা : ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ২১ ডিসেম্বর ২০২১ সকাল ১০টা এবং শেষ তারিখ ও সময় ১১ জানুয়ারি ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।

বিস্তারিত জানা যাবে বাংলাদেশ রাবার বোর্ডের ওয়েবসাইট www.rubberboard.gov.bd  এবং সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২১ ডিসেম্বর, পৃষ্ঠা ৬

গ্রন্থনা : আনিকা তাহসিন