আবু রুশ্দ সাহিত্য পুরস্কার পেলেন আনোয়ারা সৈয়দ হক ও ওয়াসি আহমেদ

শিক্ষাবিদ, সাহিত্যিক ও মুক্তিযোদ্ধা আবু রুশ্দ মতিনউদ্দিনের স্মরণে গঠিত হয় ‘আবু রুশদ্ স্মৃতি পর্ষদ’ থেকে আনোয়ারা সৈয়দ হককে ‘চোখ’ ও ওয়াসি আহমেদকে ‘বরফকল’ উপন্যাসের জন্য ‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার-২১’ প্রদান করা হয়। এছাড়াও পাপড়ি রহমান ও মাহমুদ আখতার শরীফকে যথাক্রমে তাদের উপন্যাস ‘নদীধারা  আবাসিক এলাকা’ ও ‘মানুষ হবার কাল্পনিক গল্প’-এর  জন্য ‘আবু রুশ্দ সৃজনশীল সাহিত্য স্বীকৃতি পদক’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ পুরস্কার ঘোষণা করা হয়।

‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কারে’র বিজয়ীরা পাবেন পঞ্চাশ হাজার টাকা ও একটি সনদ। ‘আবু রুশ্দ সৃজনশীল সাহিত্য স্বীকৃতি’ পদকপ্রাপ্ত লেখকেরা পাবেন একটি মেডেল ও একটি সনদ। আগামী বছরের প্রথমে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে।

প্রতি বছর আবু রুশ্দদের জন্ম দিবস ২৫ ডিসেম্বরে সাহিত্যের বিভিন্ন শাখায় বাংলাদেশি লেখকদের সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি