বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হলো যশোরে বিসিক জেলা কার্যালয়ে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বিসিক জেলা কার্যালয়, যশোরে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা অফিস প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান মুহা. মাহবুবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন যশোর বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ সাকির আলী, জেলা নাসিবের প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি শ্যামল দাশ, বিসিক জেলা কার্যালয় ও শিল্পনগরী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ গোলাম হাফিজ। বিজ্ঞপ্তি