গ্যাস পাইপলাইনের জরুরি টাই ইন কাজের জন্য আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানী ঢাকার কিছু অংশে গ্যাস থাকবে না। রাজধানীর যেসব স্থানে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না সেগুলো হলো নর্থ সার্কুলার রোড, ভূতের গলি, হাতিরপুল এলাকা, সেন্ট্রাল রোড, ফ্রি স্কুল স্ট্রিট। এসব এলাকায় তিতাস গ্যাসের সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ১২ ঘণ্টা। এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।