গোবিন্দগঞ্জে জামানত হারালেন নৌকার ৪ প্রার্থী

চতুর্থ ধাপে গত রবিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে চারটিতে চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এছাড়া জাতীয় পার্টির (লাঙ্গল) ছয়জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, জাকের পার্টির একজন ও স্বতন্ত্র ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হবে।

রাজাহার ইউনিয়নে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের মো. আবদুল লতিফ সরকার (৫৪০ ভোট), রাখালবুরুজে মোছা. নুরজাহান বেগম (১০৪১ ভোট), নাকাইয়ে মো. মোকছেদুল আমিন (৫৯৬ ভোট) ও সাপমারা ইউনিয়নে মো. সামীম রেজা (৫৩২ ভোট)।