দ. আফ্রিকাকে ৩০৫ রানের লক্ষ্য দিল ভারত

সেঞ্চুরিয়ন টেস্টে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ৩০৫ রানের লক্ষ্য দিয়েছে সফরকারী ভারত।

বুধবার বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে ১৭৪ রানে থামে ভারতের দ্বিতীয় ইনিংস।

প্রথম ইনিংসে ১৩০ রানের লিড পেয়েছিল ভারত। তাদের ৩২৭ রানের বিপরীতে প্রোটিয়াদের প্রথম ইনিংস থেমেছিল ১৯৭ রানে।

বোলাররা শুরু থেকেই দাপট দেখাচ্ছে সেঞ্চুরিয়নে। ভারত দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি কাগিসো রাবাদা ও মার্কো জানসেনের তোপে। দুই পেসারই নিয়েছেন ৪টি করে উইকেট। বাকি উইকেট দুটি নেন লুঙ্গি এনগিদি।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছেন রিশভ পন্ত। এ ছাড়া লোকেশ রাহুল ২৩ ও আজিঙ্কা রাহানে ২০ রান করেন।

উইকেট ও ম্যাচের সার্বিক চিত্র বিবেচনা করলে প্রোটিয়াদের পক্ষে ৩০৫ রান তাড়া সহজ হবে না মোটেও।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত: ৩২৭ এবং ১৭৪ (পন্ত ৩৪, রাবাদা ৪-৪২, জনসেন ৪-৫৫)

দক্ষিণ আফ্রিকা: ১৯৭

ম্যাচ পরিস্থিতি: জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার চাই ৩০৫ রান

টস: ভারত।