সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদ্‌যাপিত

মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে গত ২৯ ডিসেম্বর সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইইউ) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের অধ্যাপক ও খ্যাতিমান নাট্য ব্যক্তিত্ব ড. ইসরাফিল শাহীন।

বিশেষ অতিথি ছিলেন ম্যাড থেটার’র গবেষক, জনপ্রিয় অভিনেত্রী ও আবৃত্তি শিল্পী সোনিয়া হাসান।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এসইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন এবং স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. এমএ হাকিম।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।