ভ্যাকসিনের চার ডোজ নিয়েও এক নারীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ঘটনায় গত ২৯ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার দুবাইগামী ফ্লাইটে যাত্রা করতে চেয়েছিলেন তিনি। ফ্লাইটের আগে পরীক্ষা করা হলে তার সংক্রমণ ধরা পড়ে। দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য হিন্দু। ইন্দোরের স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. প্রিয়াঙ্কা কৌরভ পিটিআইকে জানিয়েছেন, নিয়ম অনুযায়ী সাপ্তাহিক ইন্দোর-দুবাই ফ্লাইটের সময় দ্রুত আরটি-পিসিআর পরীক্ষা করা হয়। এর অংশ হিসেবে ৮৯ জন যাত্রীর পরীক্ষা করা হয়েছিল। তাদের মধ্যে এক নারীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওই কর্মকর্তা জানান, দুবাইয়ের বাসিন্দা ৪৪ বছরের ওই নারী ইতিমধ্যেই করোনার ভিন্ন দুটি ভ্যাকসিনের চারটি ডোজ নিয়েছেন।
একজন ঘনিষ্ঠ আত্মীয়ের বিয়েতে যোগ দিতে ১২ দিন আগে মধ্যপ্রদেশের ইন্দোরের কাছে মাউ শহরে গিয়েছিলেন ওই নারী।