রাজশাহীতে করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু হয়েছে। গতকাল বুধবার থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে বুস্টার ডোজ টিকা দেওয়া হচ্ছে। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রথম দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১ হাজার ৩১ জন টিকা নিয়েছেন। দুটি কেন্দ্রে টিকা নেওয়ার জন্য ১ হাজার ২০০ জনকে এসএমএস দেওয়া হয়েছিল। এর মধ্যে ১ হাজার ৩১ জন টিকা নিয়েছেন।
এদের মধ্যে ৯৪৮ জন টিকা নিয়েছেন রামেক হাসপাতাল কেন্দ্রে। আর ৮৩ জন টিকা নিয়েছেন বিভাগীয় পুলিশ হাসপাতালে। ষাটোর্ধ্ব বয়সী যেসব মানুষের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর ছয় মাস অতিক্রম হয়েছে তাদেরকে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।