চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ বৃহস্পতিবার। সকাল ১০টায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলাফলের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এরপরই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে-
ওয়েবসাইটে ফল জানবেন যেভাবে : শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, পরীক্ষার নাম এবং বোর্ড সিলেক্ট করে ফলাফল জানা যাবে। প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার ধরন নির্বাচন করতে হবে। এরপর পরীক্ষার বছর, বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। ওয়েব নিরাপত্তার জন্য একটি অঙ্ক সেখানে দেওয়া থাকবে সেটির যোগফল লিখে সাবমিট বাটনে ক্লিক করলেই ফলাফল পাওয়া যাবে। তবে ফল জানার জন্য প্রতি বছর অতিরিক্ত ট্রাফিকের কারণে সার্ভার সংক্রান্ত সমস্যা হয়। তাই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে কিছুটা বেশি সময় লাগতে পারে। এক্ষেত্রে প্রতিটি বোর্ডেরও নিজস্ব ওয়েবসাইট রয়েছে। সেখান থেকেও ফলাফল জানা যাবে।
এসএমএসের মাধ্যমে জানা যাবে যেভাবে : মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার জন্য ঝঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ : ঝঝঈ উঐঅ ১২৩৪৫৬ ২০২১ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য উধশযরষ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ : উধশযরষ গঅউ ১২৩৪৫৬ ২০২১ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় বিলম্বের পর গত নভেম্বর মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেয় ২২ লাখ শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেশি শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এ অনুযায়ী বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ। এ ছাড়া মোট শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি। এবারের এসএসসি-সমমান পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। প্রতিটি বিভাগে তিনটি করে বিষয়ে পরীক্ষা হয়েছে। বাকি বিষয়ে জেএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফল দেওয়া হবে।