জয়পুরহাটে ট্রাকের চাপায় আব্দুল মোমিন নামে ( ৫২) একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি-হিলি সড়কের বাগজানা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোমিন পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত ইউসুফ আলী ছেলে। আহতরা হলেন- ধরন্জি গ্রামের মৃত রমজান আলীর ছেলে জয়নাল ও একই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে তাইরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত তাইরুল ইসলাম ধরন্জী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী। নির্বাচনের প্রচারণার করে তার সঙ্গে থাকা মোমিন ও জয়নাল বাগজানা বাজারে মোটরসাইকেল থামিয়ে রাস্তার ধারে চা নিয়ে খাচ্ছিলেন। মোটরসাইকেলে মোমিন বসে ছিলেন, এমন সময় হিলি থেকে জয়পুরহাটগামী মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ তাদের চাপা দেয়। ঘটনাস্থলে মোমিনের মৃত্যু হয় ও আহতদের স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র জানান, ট্রাকটি ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা লিখিত অভিযোগ দিলেই ব্যবস্থা নেওয়া হবে।