১১ দিন পর অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার দুই রোহিঙ্গা কিশোরকে অপহরণের ১১ দিন পর টেকনাফ থেকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা হলো উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের করিমুল্লাহর ছেলে মো. আনাস (১৪) ও মো. হোসেনের ছেলে আবদুল্লাহ (১৩)।