চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন

২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৪ দশমিক ৭৫ শতাংশ।

গতকাল বৃহ¯পতিবার সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ ফল ঘোষণা করেন।

তিনি বলেন, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৬১ হাজার ৭৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণদের মধ্যে ১২ হাজার ৭৯১ জন জিপিএ-৫ পেয়েছে।