গাজীপরের শ্রীপুরে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থী (৭) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, শিশুটি টেংরা গ্রামের একটি ফোরকানিয়া মাদ্রাসায় পড়ত। সকালে মক্তবের পড়া শেষ করে বাড়ি ফিরছিল সে। এ সময় শিশুর প্রতিবেশী নানা আমিনুল ইসলাম ওই ছাত্রীকে ডেকে কৌশলে কিছু টাকা দিয়ে বাড়ি নিয়ে যায়। পরে সেখানে ভয় দেখিয়ে ধর্ষণ করে।