রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)
পদ ও যোগ্যতা : শাখা ব্যবস্থাপক ২০০ জন। স্নাতকোত্তর পাস। বয়স সর্বোচ্চ ৩২ বছর। কম্পিউটারের কাজ জানা থাকতে হবে। মাসিক মূল বেতন ১৬২০০ টাকা। নির্বাহী পরিচালক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ি নম্বর ২০, সড়ক ১১ (নতুন), পুরাতন ৩২, ধানমন্ডি আ/এ, ঢাকা; এই ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন পাঠানো যাবে ৬ জানুয়ারি ২০২১ অফিস চলাকালীন পর্যন্ত। বিস্তারিত জানা যাবে রিকের এই www.ric-bd.org) ওয়েবসাইট থেকে।
সূত্র : কালের কণ্ঠ, ২২ ডিসেম্বর, পৃষ্ঠা ১২
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ কোস্টগার্ড
পদ ও যোগ্যতা : সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৩ জন। অন্যূন ২য় শ্রেণি বা সমমান সিজিপিএ পেয়ে স্নাতক বা সমমান পাস। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। ১০ জানুয়ারি ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে যেসব প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর তারাও আবেদন করতে পারবেন। একই তারিখে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। কর্মরত বিভাগীয় প্রার্থীদের বেলায় একই তারিখে বয়স সর্বোচ্চ ৪০ বছর। (http://bcg.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১০ জানুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে কোস্টগার্ডের www.coastguard.gov.bd) এই ওয়েবসাইটে। যোগাযোগ : বাংলাদেশ কোস্টগার্ড, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২০ ডিসেম্বর, পৃষ্ঠা ২ এবং ১১
জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর
পদ ও যোগ্যতা : তত্ত্বাবধায়ক কাম কম্পিউটার অপারেটর ১ জন। স্নাতক বা সমমান পাস। আর্থিক ব্যবস্থাপনায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা। কম্পিউটারের মাইক্রোসফট ব্যবহারে দক্ষ। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
৩১ জানুয়ারি ২০২২ তারিখে প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর; এই ঠিকানায় অফিস চলাকালীন আবেদন পাঠানো যাবে ৩১ জানুয়ারি ২০২২ পর্যন্ত।
আবেদন ফরম ও অন্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই www.lakshmipur.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয় (সাধারণ শাখা) লক্ষ্মীপুর।
সূত্র : কালের কণ্ঠ, ২৪ ডিসেম্বর, পৃষ্ঠা ৯
গ্রন্থনা : আনিকা তাহসিন