করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফিরেছেন সৌরভ গাঙ্গুলি। বাড়ি ফিরে আইসোলেশনে রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে ওমিক্রনে আক্রান্ত কিনা তা নিশ্চিত হয়ে সৌরভরে নমুনা নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, সৌরভ ওমিক্রন হয়, ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।
গত সোমবার করোনা রিপোর্ট পজিটিভ আসার পর হাসপাতালে ভর্তি হন সৌরভ। শুটিং এর সময় অসুস্থ বোধ করছিলেন। এরপরই পর পর দুবার করোনা পরীক্ষা করেন তিনি। দুবারই রিপোর্ট পজিটিভ আসে। তার পরই আর ঝুঁকি না নিয়ে সরাসরি হাসপাতালে ভর্তি হন তিনি।
শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় শুক্রবার বাড়ি ফিরে আইসোলেশনে রয়েছেন সৌরভ।