আগামীকাল সোমবার থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেই মধ্যপ্রাচ্যগামীদের করোনা পরীক্ষা করা হবে। সরকার নির্ধারিত ১৬শ টাকা ফি পরিশোধ করে এ পরীক্ষা করানো যাবে। এজন্যে বিমানবন্দরে ইতিমধ্যে আরটিপিসিআর (রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিয়েকশন) মেশিন বসানো হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির গতকাল শনিবার সকালে বিমানবন্দরে আরটিপিসিআর মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, বিমান উড্ডয়নের ন্যূনতম ছয় ঘণ্টা আগে যাত্রীদের এই ল্যাবে এসে নমুনা দিতে হবে। তার আগে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকার নির্ধারিত ১৬শ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।