বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে অধ্যাপক ডা. বিশ্বাস আক্তার হোসেন সভাপতি এবং রেজাউল হক রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. মনজুরুল হাসান।
রাজধানীর মিরপুরে সমিতির নিজস্ব কার্যালয় সুন্দরবন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আবদুল মজিদ নির্বাচনে ফলাফল ঘোষণা করেন। গতকাল শনিবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচিত কর্মকর্তার হলেন সহ-সভাপতি এসএম আবু সাইদ, অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বাদশা ও অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, কাজী মইনুল হক ও মো. রোস্তম আলী; সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালিউল ইসলাম ডলার, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট কেএম ফুরকান আলী, দপ্তর সম্পাদক মো. আবদুর রহমান, মহিলাবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম খান, প্রচার সম্পাদক শেখ আবদুল হান্নান এবং সাংস্কৃতিক সম্পাদক মো. মাসুম বিল্লাহ। এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত ২০ জন।