ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭ জন এবং ঢাকার বাইরে ৪ জন রয়েছে। নতুন বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যায়নি। তবে আক্রান্ত হয়েছে ১৫ জন।
গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৪ জন রোগী আছে। এর মধ্যে ঢাকাতে ৩২ জন, আর বাকি ৩২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।