মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গতকাল রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিন থেকে এ উপজেলায় তাপমাত্রা কমে আসছে। শ্রীমঙ্গল আঞ্চলিক আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, এ অঞ্চলে উত্তরের হিমেল হাওয়া বয়ে যাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে।
তীব্র শীতের কারণে সন্ধ্যার পর থেকে উপজেলার মাধবপুর, আলীনগর, শমসেরনগরসহ বিভিন্ন চা বাগানগুলোতে শ্রমিকরা বিপাকে পড়েছে।