বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব। গতকাল রবিবার এই উৎসবের তৃতীয় সন্ধ্যায় ঢাকার নাট্যদল প্রাচ্যনাট মঞ্চস্থ করেছে নাটক ‘কইন্যা’। সিলেট-সুনামগঞ্জ হাওরাঞ্চলের লৌকিকতা নিয়ে নাটকটি রচনা করেছেন মুরাদ খান। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
আয়োজকরা জানান, উৎসবে সাত দিনে সাতটি নাটক মঞ্চস্থ হচ্ছে। এর মধ্যে ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘শ্রাবণ ট্র্যাজেডি’, লোক নাট্যদলের ‘কঞ্জুস’, প্রাচ্যনাটের ‘কইন্যা’, প্রাঙ্গণেমোর-এর ‘হাছনজানের রাজা’, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘চম্পাবতী’, বাংলাদেশ পুলিশ থিয়েটারের ‘অভিশপ্ত আগস্ট’ এবং হবিগঞ্জের জীবন সংকেত নাট্যদলের ‘জ্যোতিসংহিতা’ নাটক মঞ্চস্থ হচ্ছে।
গত শুক্রবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাইফুর রহমান মিলনায়তনে উদ্বোধন হয় বিজয়ের নাট্যোৎসব। উৎসবের স্লোগান ‘হোক কলরব, আজ বিজয়ের মহোৎসব’।