কক্সবাজারে পর্যটককে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের জন্য সরকারকে নির্দেশনা দিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
ওই ধর্ষণের ঘটনায় জনস্বার্থ জড়িত আছে জানিয়ে মো. আবদুল্লাহ আল হারুন রাসেল হাইকোর্টের কাছে সোমবার এই রিট আবেদনটি করেন।
রিট আবেদনে কক্সবাজারে গত ২২ ডিসেম্বর সংঘঠিত ওই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।
আবেদনের উদ্ধৃতি দিয়ে আইনজীবী রাসেল জানান, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ভিন্ন ভিন্ন তথ্য ও বিবৃতি প্রকাশ করেছে।
তিনি বলেন, এ কারণে, প্রকৃত সত্য উন্মোচনের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত দরকার। হাইকোর্ট সোমবার এই রিট আবেদনের বিষয়ে শুনানির আয়োজন করতে পারে।