নাকে প্রয়োগযোগ্য করোনা প্রতিরোধক টিকা বাণিজ্যিকীকরণ করা হবে। আগামী ৩-৪ মাসের মধ্যে রুশদের কাছে এই টিকা সহজলভ্য হবে।
রাশিয়ার গামেলিয়া সেন্টারের পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ বার্তা সংস্থা তাস-কে এ কথা জানিয়েছেন।
এই টিকাটি ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর দাবি করে তিনি বলেন, ‘ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে, স্পুটনিক-ভি করোনাভাইরাস টিকাটি সাধারণ ইনজেকশন আকারে প্রয়োগ করলে ওমিক্রন রোধ করে এবং এটি নাকে গ্রহণ করলেও কার্যকর হবে।’
রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২১ সালের অক্টোবরে নাকে স্প্রে করার এই টিকার দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছিল।