গত নভেম্বরে হলিউড অভিনেত্রী সালমা হায়েক গুচির একটি সাঁতারের পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন, যা দেখে তার ভক্তদের মুখ হা হয়ে গিয়েছিল। এবার নতুন বছরে আরেকটি গ্ল্যামারাস ওয়ান-পিসে ভক্তদের মুখ হা করলেন ৫৫ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেত্রী।
অভিনেত্রী চিতাবাঘের চামড়ার মতো ডিজাইন করা সাতারের পোশাক পরে তার ‘নতুন বছরের প্রথম মাসের প্রথম সোমবারের প্রথম কফি’তে চুমুক দেয়ার একটি ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। আকাশী রঙের সুইমিং পুলের পাশে কাছাকাছি দূরত্বে সমুদ্রও দেখা যাচ্ছে। সত্যিই এক ঈর্ষণীয় সোমবার মেজাজে আছেন তিনি।