শেরপুরের শ্রীবর্দীতে ভোট কেন্দ্রে প্রচারণা ও ভোটার স্লিপ বিতরণের দায়ে একজনকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শ্রীবর্দী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান এ আদেশ দেন।
বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নের উত্তর খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাইক প্রতীকের পক্ষে ভোটার স্লিপ প্রদান ও প্রচারণা চালাচ্ছিলেন উত্তর খড়িয়া গ্রামের বিল্লাল হোসেন।
এ সময় নির্বাচনের স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে থাকা শ্রীবর্দী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাউর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।