চট্টগ্রামের আনোয়ারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক মেম্বার প্রার্থীর সমর্থকের হামলায় আরেক প্রার্থীর সমর্থকের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিংহরা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম অংকর দত্ত। তিনি ৭ ওয়ার্ডের মেম্বার প্রার্থী টিউবওয়েল প্রতীকের সমর্থক।
চাতরী ইউনিয়নে নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, ঘটনা ভোটকেন্দ্র থেকে কিছুটা দূরে হয়েছে। এখনো বিস্তারিত জানি না। যতটুকু জেনেছি, আপেল প্রতীকের সমর্থকদের হামলায় তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।