পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে সহিংসতায় মানিকগঞ্জে এক নারী নিহত হয়েছেন।
দৌলতপুরের বাচামারা ইউনিয়নের বাচামারা ভোটকেন্দ্রে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মেম্বার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ৫০ বছরের ওই নারীর নাম ছলেমন খাতুন। তার বাড়ি বাচামারা গ্রামে।
শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে ভোটকেন্দ্রে সংঘর্ষ বাধে। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে ওই নারী প্রাণ হারান।