পিএসজি ভক্তদের জন্য সুখবর। করোনা নেগেটিভ হয়ে প্যারিসে ফিরেছেন লিওনেল মেসি।
গত সপ্তাহে করোনা পজিটিভ হন আর্জেন্টাইন তারকা। ফলে নিজ শহর রোজারিওতেই আটকা পড়েছিলেন। যেখানে বড় দিনের ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি।
মেসি ২৮ ডিসেম্বর করোনা পজিটিভ হন। এরপর আইসোলেশনে ছিলেন। তার সবশেষ পিসিআর পরীক্ষায় নেগেটিভ ফল আছে। ফলে তিনি ফ্রান্সে ফিরতে পেরেছেন।
৩৪ বছর বয়সী তারকাকে এখন পিএসজির ডাক্তারদের কাছে শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। নিশ্চিত করতে হবে তিনি শতভাগ ফিট এবং ভাইরাস তার শরীরে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেনি।
বলতে গেলে এই পরীক্ষা হবে প্রাক-মৌসুম মেডিকেল পরীক্ষার মতো।
লিগ ওয়ানে রবিবার লিওঁ’র বিপক্ষে ম্যাচ পিএসজির। এই ম্যাচে মেসিকে খেলাতে আশাবাদী ফরাসি ক্লাবটি। যদিও গত এক সপ্তাহ মেসি অনুশীলন করতে পারেননি।