দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ২ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে। বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৩০ এবং অন্যান্য বিভাগে ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।
গত বছর ডেঙ্গু শনাক্তের পর থেকে চলতি বছরে এসে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৩৯ জন এবং মারা গেছেন মোট ১০৫ জন।
চলতি বছরের জানুয়ারি মাসে মোট ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং কেউ মারা যাননি।
গত বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ১০৫ জনের মধ্যে ডিসেম্বরে ৫ জন, নভেম্বরে ৬ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।