সিডনিতে অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম দিনে ছিল বৃষ্টির দাপট। ফাঁকে ফাঁকে যতটুকু খেলা হয়েছে তাতে বেশ ভুগেছে টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া।
বুধবার ম্যাচের প্রথম দিনে সব মিলে ৪৬.৫ ওভার খেলা হয়েছে। তাতে ৩ উইকেটে ১২৬ রান তুলেছে অজিরা।
ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস ও মার্নাস লাবুশেনের উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। তিনজনই থিতু হয়ে ফিরেছেন।
৩০ রান করা ওয়ার্নারকে ফেরান স্টুয়ার্ট ব্রড। এরপর ৩৮ রান করা হ্যারিসকে ফেরান জেমস অ্যান্ডারসন। লাবুশেন ২৮ রান করে ফেরেন মার্ক উডের শিকার হয়ে।
স্টিভেন স্মিথ ৬ ও ওসমান খাজা ৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
প্রথম তিন ম্যাচ জিতে অস্ট্রেলিয়া এরই মধ্যে অ্যাশেজ নিশ্চিত করে ফেলেছে।