কুমিল্লার লাকসাম উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি ও তার শাশুড়ি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়াচৌ এলাকার কুমিল্লা-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাহার মিয়া ও তার শাশুড়ি। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ময়নামতি হাইওয়ে থানার লালমাই ফাঁড়ির এসআই মো. জসিম উদ্দিন জানান, অটোরিকশাটি নোয়াখালীর দিকে যাচ্ছিল। পথে বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার দুই যাত্রী নিহত হন।
নিহতদের লাশ উদ্ধার করে আপাতত ফাঁড়িতে রাখা হয়ে হয়েছে বলে জানান তিনি।