রাজধানীর বাংলামোটরে অবস্থিত রাহাত টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার ১১টার দিকে বহুতল এ ভবনে অগ্নিকাণ্ডের সূচনা হয়।
১১ তলার ভবনের সবচেয়ে ওপরের তলায় অগ্নিকাণ্ডের সূচনা বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি।
বেসরকারি চ্যানেল যমুনা টেলিভিশন জানায়, ওই ভবনে তাদের অফিস ও স্টুডিও রয়েছে।
আরও জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।