পঞ্চম ধাপ জয়পুরহাটর পাঁচবিবি উপজেলার ৫টি ইউনিয়ন নির্বাচন সম্পন্ন হয়েছে। ৫ ইউনিয়নের ৪টিতেই স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি এক ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন। বুধবার রাতে ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়।
বিজয়ীরা হলেন- পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউপিতে (নৌকা) প্রার্থী রবিউল আলম চৌধুরী পিন্টু, আয়মা রসুলপুর ইউপিত (স্বতন্ত্র) প্রার্থী মামুনুর রশীদ মিল্টন, আটাপুর ইউপিতে (স্বতন্ত্র) প্রার্থী আবু চৌধুরী, বাগজানা ইউপিতে (স্বতন্ত্র) প্রার্থী নাজমুল হক, ধরঞ্জী ইউপিতে (স্বতন্ত্র) প্রার্থী আনোয়ারূল ইসলাম চৌধুরী।
জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আমিনুর রহমান মিঞা এ ফলাফলের বিষয় নিশ্চিত করছেন।
তিনি জানান, ৫টি ইউনিয়ন মোট ভাটার সংখ্যা ১ লাখ ৫ হাজার ৪৭২ জন। যার মধ্যে ৫২ হাজার ৭৪০ জন পুরুষ এবং ৫২ হাজার ৭৩২ নারী ভোটার। নির্বাচনে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদ ২৩, সাধারণ সদস্য ১৯২ সংরক্ষিত নারী সদস্য পদ ৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নৌকার প্রার্থী ছাড়া অন্য কোনো দল অংশগ্রহণ করেনি।