বিএনপি দলীয় সংসদ সদস্য মোশারফ হোসেন সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনিসহ সবাই ঢাকার নিজ বাসায় আইসোলেশনে আছেন।
বৃহস্পতিবার তিনি দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষা সেন্টার থেকে রিপোর্টটি পেয়েছি। আমি, দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রী সবাই করোনায় আক্রান্ত হয়েছি। শরীরে হালকা উপসর্গ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবাই বাসায় আছি। আমার সমস্যা খুব একটা না থাকলেও আমার স্ত্রীর সমস্যা রয়েছে। পপুলার হাসপাতালে যাব ফুসফুসের পরীক্ষা করানোর জন্য।’
বগুড়া-৪ আসনের এই সংসদ সদস্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।